বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ১২:৪২ পিএম
ফেসবুক ব্যবহারকারীদের জন্য পুরোনো স্মৃতি অনেক সময় আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তি তৈরি করতে পারে। তবে ফেসবুকের মেমোরিজ ফিচার ব্যবহার করে এসব স্মৃতি নিয়ন্ত্রণ করা এখন সহজ।
মোবাইল অ্যাপে ফেসবুক খুলে ‘মেনু’ থেকে ‘মেমোরিজ’ অপশনে গেলে মেমোরিজ সেটিংস দেখা যায়।
এখানে তিনটি প্রধান বিকল্প আছে:
All Memories -প্রতিদিনের সব স্মৃতি দেখাবে।
Highlights-শুধুমাত্র বিশেষ বা গুরুত্বপূর্ণ স্মৃতি দেখাবে।
None-কোনো ধরনের নোটিফিকেশন দেখাবে না।
অতিরিক্তভাবে ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতি লুকাতে পারেন। ‘People’ অপশনে সেই ব্যক্তির নাম যোগ করলে ফেসবুক আর ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতি দেখাবে না। এছাড়া নির্দিষ্ট সময়সীমার স্মৃতিও ‘Dates’ অপশন ব্যবহার করে লুকানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এই কাস্টমাইজেশন ব্যবহারকারীর মানসিক স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ, কারণ সব ডিজিটাল স্মৃতি ইতিবাচক নাও হতে পারে। প্রয়োজন অনুযায়ী এই সেটিংস পরিবর্তন করে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক করতে পারেন।
আরটিভি/এসকে