images

তথ্যপ্রযুক্তি

এপ্রিলে সবচেয়ে বেশি পঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৫:৩৯ পিএম

এপ্রিল মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০ টি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এছাড়া তালিকায় যথাক্রমে রয়েছে- ভূত বাংলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬, জেনারেশন এক্স, তারেক রহমান, পহেলা বৈশাখ, বুলু ফিল্ম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশা ভোঁসলে ও আবদুল হামিদ খান ভাসানী।

প্রকাশিত তালিকায় প্রথম স্থানে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী পাতাটি পড়া হয়েছে মোট ৬৪ হাজার ৯৩৫ বার। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ভূত বাংলো’ এটি পঠিত হয়েছে ৪২ হাজার ২৮১ বার। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬’। এ পাতাটি পড়া হয়েছে ৩৪ হাজার ৪৪১ বার।

শীর্ষ ১০-এর তালিকায় চতুর্থে স্থান করে নিয়েছে জেনারেশন এক্স, যা ৩৩ হাজার ৪৬০ বার পঠিত হয়েছে। আর পঞ্চম স্থানে রয়েছেন তারেক রহমান, এটি পঠিত হয়েছে ৩২ হাজার ১৫২ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে  পহেলা বৈশাখ’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ৩০,৫৬১ বার। ‘বুল ফিল্ম’ নামে পাতাটি ২৪ হাজার ৫৬৬ বার পঠিত হয়ে সপ্তম স্থান দখল করেছে।

আরও পড়ুন
tghj

নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

তালিকায় অষ্টম স্থানে রয়েছে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ এ নিবন্ধটি পঠিত হয়েছে ২২,৭৮৫ বার। এর ঠিক পরেই নবম অবস্থানে রয়েছেন ‘আশা ভোঁসলে’। এটি পড়া হয়েছে ২১ হাজার ৫৫৫ বার। তালিকার দশম স্থানে রয়েছেন ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’। এ পাতাটি দেখা হয়েছে ২০, ৯২৬ বার।

আরটিভি/এসএস