images

তথ্যপ্রযুক্তি

ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমাচ্ছে যে জিনিসগুলো, জানলে অবাক হবেন

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০১:৪১ পিএম

বাড়িতে ইন্টারনেটের (ওয়াইফাইয়ের) গতি হঠাৎ কমে গেলে অনেকেই সেবাদানকারী প্রতিষ্ঠানের সমস্যাকে দায়ী করেন। কিন্তু অনেক সময় ঘরের ভেতরেই থাকা কিছু সাধারণ জিনিস ইন্টারনেটের সংকেত দুর্বল করে দেয়। এমনটাই জানিয়েছেন ইন্টারনেট প্রযুক্তির গবেষকেরা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশ্বের প্রথম দিকের ইন্টারনেট নেটওয়ার্ক নির্মাতাদের একজন অ্যালেক্স হিলস জানিয়েছেন, অনেক সাধারণ জিনিসও ইন্টারনেটের (ওয়াইফাইয়ের) সংকেতে বাধা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন
whatsapp

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ‘অনলাইন ইন্ডিকেটর’ ফিচার, পাবেন যে সুবিধা

মাইক্রোওয়েভ ওভেন

পুরোনো বা ত্রুটিযুক্ত মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করলে ইন্টারনেটের (ওয়াইফাইয়ের) সংকেত দুর্বল হতে পারে। কারণ, অনেক ইন্টারনেট যন্ত্র ও মাইক্রোওয়েভ একই ধরনের তরঙ্গ ব্যবহার করে। ফলে রান্নার সময় ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

মাছের অ্যাকুয়ারিয়াম

পানিভর্তি অ্যাকুয়ারিয়ামও ইন্টারনেটের (ওয়াইফাইয়ের) সংকেত দুর্বল করতে পারে। পানির কারণে সংকেতের শক্তি কমে যায়। ফলে রাউটার ও ব্যবহারকারীর মাঝখানে অ্যাকুয়ারিয়াম থাকলে নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট ঠিকমতো কাজ নাও করতে পারে।

আয়না ও বড় টেলিভিশন

বড় আয়না, টেলিভিশন কিংবা ধাতব পৃষ্ঠ ইন্টারনেটের সংকেত প্রতিফলিত করে অন্যদিকে পাঠিয়ে দিতে পারে। এতে ঘরের কিছু অংশে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

দেয়াল ও দূরত্ব

ইট, কংক্রিট বা মোটা দেয়াল ইন্টারনেটের সংকেত আটকে দেয়। তাই রাউটার যতটা সম্ভব ঘরের মাঝখানে এবং উঁচু স্থানে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শীতকাল ও বৈরী আবহাওয়া

প্রচণ্ড তুষারপাত, অতিরিক্ত ঠান্ডা বা তীব্র গরমও ইন্টারনেট সেবায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উপগ্রহনির্ভর সংযোগে তুষার জমে গেলে বা বৈরী আবহাওয়ায় সংযোগ দুর্বল হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার সঠিক জায়গায় রাখা, প্রয়োজন হলে সংকেত বৃদ্ধির যন্ত্র ব্যবহার করা এবং পুরোনো যন্ত্রপাতি বদলে নতুন প্রযুক্তি ব্যবহার করলে ইন্টারনেটের গতি অনেকটাই উন্নত করা সম্ভব।


আরটিভি/জেএমএ