images

আবহাওয়া

আজকের আবহাওয়া

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৯:২৩ এএম

ঢাকাসহ আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে। এতে করে গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন
05_20250616_102224363_20250627_213521103_20250705_163110623_20250707_090446502_20250708_094006255_20250712_214633844

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার।

আরটিভি/এস