images

আবহাওয়া

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানা গেল

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ১০:৪৯ এএম

দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তারা জানায়, এই সময় দেশের তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। অর্থাৎ দোলাচলে থাকবে আবহাওয়া।

বিডব্লিউওটির তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি শুরু হয়েছে, তবে প্রকৃত শৈত্যপ্রবাহ এখনও দেখা মেলেনি। বরং তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে শুরু করেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রয়েছে, যা এই অঞ্চলের উষ্ণতার প্রমাণ।

পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরের সীমান্তবর্তী তেঁতুলিয়া এলাকায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যেখানে দক্ষিণের টেকনাফে রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে আসল শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে। 

আরটিভি/এসকে