images

আবহাওয়া

যেমন থাকবে ঢাকার তাপমাত্রা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১১:৪৯ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
LITy

সাগরে নতুন লঘুচাপ, সবশেষ যা জানা গেল

এতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

মঙ্গলবার এসময়ে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। 

আরটিভি/এফএ