images

আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আকাশ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৬ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন
COLD

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রিতে

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এস