images

আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া 

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৮ এএম

ঢাকার আবহাওয়া আজ দুপুর পর্যন্ত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
Weat_01326

এ সপ্তাহে বাড়তে পারে গরম, শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে।

আরটিভি/এসআর