images

আবহাওয়া

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৩ পিএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা হলেও শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে, আর দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি)ও আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া একই রকম থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটি ও বান্দরবানে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে গেছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরটিভি/এসকে