বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ১১:৫৪ এএম
সারা দেশে বিরাজমান গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সোমবার (৯ মার্চ) থেকে দেশের রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী পাঁচদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।
আরটিভি/এসকে