images

আবহাওয়া

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ০৮:৫৮ পিএম

কালবৈশাখীর সময় এসেছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর প্রভাবও দেখা গেছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
8

ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে জড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে।

এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আরটিভি/এমএ