images

আবহাওয়া

ঢাকাসহ ১৩ জেলায় রাতে হানা দিতে পারে ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৪:৪১ পিএম

ঢাকাসহ দেশের ১৩ জেলায় রাতের মধ্যে হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে এ সময় বৃষ্টি, এমনকি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

আরও পড়ুন
rain

ঢাকাসহ সারাদেশে টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বার্তায়।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন হানা দিতে পারে অস্থায়ী ঝড়। সেইসঙ্গে প্রবল বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।

আরটিভি/এসএইচএম