images

সোশ্যাল মিডিয়া / আবহাওয়া

৫ বিভাগের জন্য তীব্র তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৬:১৮ পিএম

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (২০ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানা তিনি।

পোস্টে তিনি লিখেছেন, মঙ্গলবার থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর বিভাগের জেলাগুলোতে। 

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও লিখেন, ২৭ এপ্রিল পর্যন্ত চলার আশংকা করা যাচ্ছে।

আরও পড়ুন
Web-Image

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এদিকে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুইএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ
চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Posted by Facebook on Date:

 

আরটিভি/এমএ