images

আবহাওয়া

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৮:৩৬ এএম

দেশের কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (৫ মে) দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন
rtv_rain

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসকে