বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:০৯ পিএম
দেশের ৭ জেলায় বিকেল ৫টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হেয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ১৩ মে বিকেল ৫টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আরটিভি/এমএ