images

আবহাওয়া

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬ , ১০:২৩ এএম

রাজধানীতে বৃষ্টির পরও গরমের অস্বস্তি কমেনি। দিনভর আকাশ বেশির ভাগ সময় মেঘলা থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী।   

তবে শনিবার(২৩ মে) দুপুরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
TEMPATURE

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণেই মূলত নগরবাসী তীব্র ভ্যাপসা গরম অনুভব করছেন।

এর আগে শুক্রবার (২২ মে) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এআর