images

আবহাওয়া

দেশের ৪ বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০১:২১ পিএম

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। ফলে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারিবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ১৮ থেকে ১৯ জুন প্রথম বর্ষাকালীন বৃষ্টি বলয় রিমঝিম দেশে সক্রিয় হতেপারে। যা প্রভাব থাকতে পারে আগামী ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত।

এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, বর্ষাকালীন বৃষ্টি বলয় হওয়ায়, এই বৃষ্টি বলয়ে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারনে কিছুকিছু স্থানে বজ্রপাত হতেপারে।

আরটিভি/টিআর