images

আবহাওয়া

যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ১১:০২ পিএম

মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগে এবং উত্তর পূর্ব ভারতে আগামী ৩ দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।
 
এতে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ২০-২৩ তারিখের মধ্যে গড়ে প্রায় ১৫০-২০০মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
 
এরমধ্যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও পঞ্চগড়  জেলায় উক্ত সময়ের মধ্যে প্রায় ২০০-৩০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন
Web-Image_20260614_085558240_20260618_124751986

সকাল ৯টার মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


  
এছাড়াও কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলাতেও এসময় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। এখানেও প্রায় ২০০-৩০০মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। 
 
এতে উক্ত জেলা সমূহের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে এবং উজানে ভারতীয় ভূখন্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল আকস্মিকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
  
আরটিভি/ এসকেডি