images

আবহাওয়া

লঘুচাপ নিয়ে দুঃসংবাদ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৪:৫৯ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই অঞ্চলে অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিতে পারে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর - চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন
54f

জুলাই মাসের আবহাওয়া নিয়ে বড় বিপর্যয়ের শঙ্কা

পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বিশেষভাবে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এসএস