images

আবহাওয়া

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:২৬ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (৩ আগস্ট) সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময়েও রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে