images

আবহাওয়া

ভারী বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৭:১৪ পিএম

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়ায় আগামী পাঁচ দিন দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন
storm_20260625_125537474_20260725_145713528

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ও শুক্রবারও সবকটি বিভাগের অধিকাংশ জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা কোথাও সামান্য কমতে পারে, আবার কোথাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৮ আগস্ট) পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর রোববার (৯ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

তবে আগামী পাঁচ দিনের শেষভাগে এসে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/এআর