images

নারী

‘জুলাই কন্যা সম্মেলন’ করবে সরকার

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৯ পিএম

‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’ উপলক্ষে ‘জুলাই কন্যা সম্মেলন’ করবে সরকার। 

সোমবার (৮ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই কন্যা সম্মেলন’ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
Web-Image_20251029_124157741

সন্ধ্যার পর ঢাবির যেসব এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আরটিভি/আরএ