নারী শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অগ্রদূতদের সম্মানে ‘উইমেন ইন আর্ট’ আয়োজন

আরর্টিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০১:৫৫ পিএম


নারী শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অগ্রদূতদের সম্মানে ‘উইমেন ইন আর্ট’ আয়োজন
ছবি: আরটিভি

ঢাকায় নারী শিল্পী, শিল্পসংগ্রাহক, সমাজসেবী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ‘উইমেন ইন আর্ট’ ফান্ডরেইজার অনুষ্ঠান।

মঙ্গলবার (১৯ মে) গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে আয়োজনটি করে ঢাকা আমেরিকান উইমেন’স ক্লাব (ডিএডব্লিউসি)। অনুষ্ঠানে নারী শিল্পীদের সৃজনশীল কাজকে সম্মান জানানো হয় এবং নারী ও শিশুদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে দেশের ৩৫ জন প্রতিষ্ঠিত ও উদীয়মান নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। প্রদর্শনীতে ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী কনক চাঁপা চাকমা ও রোকেয়া সুলতানা। কিউরেশন করেন আর্টেফ্যাকটামের গ্যালারিস্ট রুমানা হাবিব।

আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সাইলেন্ট নিলাম, পাশাপাশি ছিল বিয়ন্ড দ্য ক্যানভাস: উইমেন শেপিং আর্ট অ্যান্ড কালচার শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন নুসরাত মাহমুদ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্পী তাইয়েবা বেগম লিপি।

আরও পড়ুন

বক্তারা বলেন, বাংলাদেশের নারী শিল্পীরা দেশ-বিদেশে শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করছেন। এই আয়োজন তাদের কাজকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরছে এবং সমাজকল্যাণমূলক কাজে ভূমিকা রাখছে।

আয়োজনে পৃষ্ঠপোষক ছিল মায়া এবং আর্ট পার্টনার হিসেবে ছিল আর্টেফ্যাকটাম। সংগৃহীত অর্থ নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানে ব্যয় করা হবে।

ডিএডব্লিউসি জানায়, শিল্প ও মানবকল্যাণকে একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission