সিরিয়ার অন্যতম শক্তিশালী উগ্রপন্থী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের কমান্ডার আলেপ্পোর কাছাকাছি নিহত হয়েছেন। জ্যেষ্ঠ এ কমান্ডারের নাম আবু ওমর সারাকেব। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্রোহী গ্রুপ জাভাত ফাতাহ আল-শাম টুইটারবার্তায় জানিয়েছে, আবু ওমর আলেপ্পো প্রদেশে বিমান হামলায় মারা গেছেন। তবে বিমান হামলা কে বা কারা চালিয়েছে তা জানানো হয়নি।
এ বছরের জুলাইয়ে আল-নুসরা ফ্রন্ট আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীর নাম নুসরা ফ্রন্ট পরিবর্তন করে রাখা হয় জাভাত ফাতাহ আল-শাম। ভিডিও বার্তায় এ তথ্য জানায় গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জুলানি।
এফএস/
