গৃহকর্মীদের রক্ষায় ৬ মাসের মধ্যে মনিটরিং সেল

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৮:১৭ পিএম


গৃহকর্মীদের রক্ষায় ৬ মাসের মধ্যে মনিটরিং সেল

গৃহকর্মীদের অধিকার রক্ষায় সরকারকে ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠন করার নির্দেশ দিলেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের এ রায় দেয়ার বিষয়টি জানান আইনজীবী মনজিল মোরশেদ।

তিনি আরো বলেন, বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন। ২০১৪ সালের জুলাই মাসে জনস্বার্থে এ বিষয়ে রিটটি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শ্রম মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে এ মনিটরিং সেল।

বিজ্ঞাপন

এসময় গৃহকর্মীদের চিকিৎসা সেবা, সারাদিনে ৮ ঘণ্টা চাকরিসহ শ্রম আইন ও শ্রমনীতি বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

বিজ্ঞাপন

কে/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission