বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী রিমান্ডে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ , ০১:২১ পিএম


University classmate remanded in death of university student
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী রিমান্ডে

আদালত রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করা আসামি সাফায়েত জামিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে এ আদেশ দেন।

ওই আসামিকে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সাজেদুল হক আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (ডিউব্লিউ) ইস্যুসহ সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।

এজাহার থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেল চারটায় মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আসামি আরাফাতের বাসায় যান। আরাফাতের বাসায় স্কুটার রেখে আরাফাত, ওই তরুণী ও রায়হান একসঙ্গে উবারে করে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই নেহা ও সাফায়েত জামিল উপস্থিত ছিলেন। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’মদপান করান। মদপানের একপর্যায়ে ভুক্তভোগী তরুণী অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান। ধর্ষণের পর রাতে ওই তরুণী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসিম খানকে ফোন দেন। সেই বন্ধু পরদিন এসে তরুণীকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার তরুণীর মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি সাফায়েত জামিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি চারজনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণীর বাবা।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission