এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সুবিধার্থে আসছে ২ ও ৪ এপ্রিল বিদেশি অতিথিদের চলাচল বন্ধ থাকবে। জানালেন আইপিউর সভাপতি সাবের হোসেন চৌধুরী।
শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাবের হোসেন বলেন, আসছে ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এসময় পরিক্ষার্থীরা যাতে সময়মত কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্যে বিদেশি মেহমানদের চলাচল বন্ধ থাকবে। সেই জন্যে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো অনুষ্ঠান রাখা হয়নি।
তিনি বলেন, আইপিইউয়ের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে প্রায় ১৫শ’র বেশি বিদেশি এমপি মন্ত্রী ও ডেলিগেট উপস্থিত থাকবেন। তবে এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার সময় অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হয়েছে।
আইপিইউর সভাপতি বলেন, সম্মেলনে বিপুল সংখ্যক ভিআইপি আসবে আমাদের দেশে। তারা যদি পরীক্ষার সময় চলাফেরা করেন তাহলে অনেকের সমস্যা হতে পারে। যানজট দেখা দিতে পারে। সেই বিষয়টি বিবেচনা করে ওই দুইদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কোনো ভিআইপির মুভেমেন্ট হবে না।
সাবের হোসেন চৌধুরী আরো বলেন, তারপরও এ বৃহৎ সম্মেলনে মানুষদের কিছু সমস্যা হবে। বিশাল আয়োজনের কথা বিবেচনা করে প্রত্যেকেই সহযোগিতা করবেন এটি আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউয়ের যৌথ উদ্যোগে আসছে ১ থেকে ৫ এপ্রিল প্রথমবারের মতো ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন। আয়োজক দেশের স্পিকার হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর প্রেসিডেন্ট হবেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন।
এইচটি/এসজে
