ষোড়শ সংশোধনীর আপিল শুনানি শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ মে ২০১৭ , ০১:১৭ পিএম


ষোড়শ সংশোধনীর আপিল শুনানি শুরু

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের সময় আবেদন নাকচ করে শুনানির শুরুর নির্দেশ দেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে নিয়োগ দেয়া অ্যামিক্যাস কিউরিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে গেলো ১২ মার্চ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন আদালত। একইসঙ্গে নিয়োগ দেয়া ১২ অ্যামিক্যাস কিউরিকে এ সময়ের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলেন।

গেলো ৮ ফেব্রুয়ারি ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিক্যাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

এই ১২ বিশিষ্ট আইনজীবী হলেন- বিচারপতি টি এইচ খান,  ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এম আই ফরুকী, ব্যারিস্টার ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী, এ এফ হাসান আরিফ ও  আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

গেলো বছরের ১১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

বিজ্ঞাপন

গেলো বছরের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission