অর্থ আত্মসাতের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক)দু’ প্রকৌশলী ছাইদুর রহমান ও মানোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুদক জানায়, রাজউকের পূর্বাচল প্রকল্পের সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
