আবারও বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

আরটিভি নিউজ

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ০১:৫৮ পিএম


আবারও বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রাও

গেল কয়েক দিন থেমে থেমে বৃষ্টির পর আজ শনিবার রোদের ঝিলিক দেখা দিয়েছে। লঘুচাপ কেটে গেলেও মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর তিন থেকে চারদিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুরের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। 

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission