এবার জাপা ও আ.লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের কর্মসূচি ঘোষণা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১১:২১ পিএম


এবার জাপা ও আ.লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি

আগামী ২ নভেম্বর সারাদেশের জাতীয় পার্টি ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফ্যাসিবাবিরোধী গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

এর আগে, ছাত্র-শ্রমিক-জনতার মিছিলে হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেয় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা’। সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

এ ঘটনার পর রিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission