পুলিশের নতুন আইজি সম্পর্কে যা জানা গেল

আরটিভি নিউজ

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৮:০০ পিএম


পুলিশের নতুন আইজি সম্পর্কে যা জানা গেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রায় সাড়ে তিন মাস ধরে এ দায়িত্বে থাকা মো. ময়নুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। 

বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে বড় রদবদল হয়। সরকারের পতনে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব হারিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এমন পরিস্থিতিতে পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম।

কে এই নয়া আইজিপি বাহারুল?

জানা গেছে, পুলিশপ্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া বাহারুল আলম একসময় এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

এদিকে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগ প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, আইজিপির পদে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। আইজিপির পদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পদেও পরিবর্তনা আনা হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission