কাকরাইল মোড় রণক্ষেত্র, মোটরসাইকেলে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৮ , ০১:৩১ পিএম


কাকরাইল মোড় রণক্ষেত্র, মোটরসাইকেলে আগুন

রাজধানীর কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে মৎসভবনের সামনে দু'টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

এসময় পুলিশের বেধড়ক পিটুনিতে বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে আটকও করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে আদালতের পথে রওনা হন। 

দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার গাড়িবহরে এতো নেতাকর্মী কোথা থেকে এলো?
--------------------------------------------------------

তারা নিরাপত্তা ভেদ করে গাড়িবহরের দখল নেন। এরপর সামনে-পেছনে অবস্থান নিয়ে তারা এগিয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। 

পুলিশ এ সময় হালকা বাধা দিতে চেষ্টা করলেও পরে আর বাধা দেয়নি। পরে কাকরাইলের দিকে পুলিশের সঙ্গে হঠাৎ সংঘর্ষ বাঁধে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। 

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। 

খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামানের আদালত গেলো ২৫ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। 
আরও পড়ুন:

এসজে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission