মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন

আরটিভি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৪২ এএম


মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মধ্যরাতে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাত সাড়ে তিনটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন।

বিজ্ঞাপন

তবে সংবাদ সম্মেলন থেকে কী ঘোষণা আসতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission