নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৫:১৬ পিএম


নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু
ছবি: সংগৃহীত

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হটলাইন-সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। দেশের যেকোনো স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর।

হটলাইন নম্বরগুলো হলো-  ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission