ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরেক হারুনের আবির্ভাব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ‘রাফ অ্যান্ড ট্যাফ’ খ্যাত পুলিশ অফিসার হারুনের নাম সবার মুখে মুখে ছিল। শেখ হাসিনার ক্ষমতা ত্যাগের সঙ্গে সঙ্গে সেই হারুন লাপাত্তা হয়ে যান। তবে তার নামে আরেক হারুনের সাক্ষাৎ পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

তিনি হলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস সার্জারি) ডা. মোহাম্মদ ইউসুফ হারুন।

শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে নিটোর থেকে গত ২৭ অক্টোবর বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। বদলির প্রজ্ঞাপনে তাকে অনতিবিলম্বে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরপূর্বক পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়। অন্যথায় ২৮ অক্টোবর অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

অথচ বদলির আদেশের আজ (৮ নভেম্বর) ১২ দিন পার হলেও তিনি এখনও তার নতুন কর্মস্থলে যোগদান করেননি। উল্টো তার পূর্বতন কর্মস্থল নিটোরে এসে সহকর্মী চিকিৎসকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ২৭ অক্টোবরের এক প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল। তিনি অনতিবিলম্বে বর্তমান কর্মস্থল এর দায়িত্বভার হস্তান্তরপূর্বক পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৮/১০/ ২০২৪ তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে আবশ্যিকভাবে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএস ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।’

বদলির বিষয়টি স্বীকার করে ডা. মোহাম্মদ ইউসুফ হারুন বলেন, আমি নিটোরের অনিয়ম-দুর্নীতির বিষয়ে কথা বলায় আমাকে ষড়যন্ত্র করে বদলি করা হয়েছে। আমি বদলির আদেশ বাতিল করার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। দেখি মন্ত্রণালয় কী করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে নিটোরে (পঙ্গু হাসপাতাল) ভর্তি আছেন তাদের সবশেষ শারীরিক অবস্থা জানতে গত ১৫ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সেখানে যান। সেসময় সিনিয়র ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার করে ডা. ইউসুফ হারুন উপদেষ্টার কাছাকাছি আসার চেষ্টা করেন। উচ্চস্বরে গালিগালাজ শুরু করেন। বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার নজরে আসে।

এই ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপদেষ্টার একান্ত সচিব মো. সামিউল মাসুদ গত ১৭ অক্টোবর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেন।

চিঠিতে বলা হয়, মাননীয় উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন ডা. মোহাম্মদ ইউসুফ হারুনের সঙ্গে তার ব্যক্তিগত কোন সম্পৃক্ততা নেই এবং কারো ব্যক্তিগত পরিচয়ের সুবাদেও এহেন আচরণের কোন সুযোগ নেই। তিনি কর্তৃপক্ষকেও আরও আশ্বস্ত করেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন যাতে উক্ত চিকিৎসকের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমে কোন ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠির পর গত ২৭ অক্টোবর ডা. মোহাম্মদ ইউসুফ হারুনকে নিটোর থেকে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়।

এর পর থেকেই ডা. মোহাম্মদ ইউসুফ হারুনের আসল চেহারা ফুটে ওঠে। নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পরিচালকের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। গত সোমবার হাসপাতালের দোতলায় ডাক্তার ক্যান্টিনে গিয়ে সিনিয়র প্রফেসর ডা. ফারুক কাশেম, সহকারী অধ্যাপক ডা. সামসুল আলমসহ অনেকের সঙ্গেই অশোভন আচরণ করেন ডা. হারুন।

তাদের অভিযোগ ডা. হারুন বহিরাগতদের নিয়ে এসে পরিচালকের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দেন।

এ বিষয়ে দায়িত্বে থাকা আনসার কমান্ডার আব্দুর রউফ বলেন, তিনি (ডা. হারুন) বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গেই দুর্ব্যবহার করেন। কয়েকদিন আগে জরুরি বিভাগের সামনে পরিচালক স্যার ও সামসুল আলম স্যারকে গালাগালি করেছেন। এমনকি ভাঙচুর ও অফিসে তালা মারার জন্য বহিরাগতদের নিয়ে আসেন। আমরা বাধা দিলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। উনিতো ওনার সিনিয়র ডাক্তারদের সঙ্গেই খারাপ আচরণ করেন, আমরা তো সামান্য নিরাপত্তাকর্মী। আমরা নিরুপায়।

নাম প্রকাশ না করার শর্তে নিটোরের এক সহযোগী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসক বলেন, সে (ডা. হারুন) যে ধরনের কাজ করছে সেটা পাগলামির পর্যায়ে চলে গেছে। এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। তাঁর আচরণের কারণে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে, সেটারও গুরুত্ব সে বুঝছে না।

আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মন্ত্রীর সঙ্গে তার সখ্যতা ছিল দাবি করে তিনি আরও বলেন, একাধিক মন্ত্রীর সঙ্গে তার ছবিও আছে। দুই বার পদোন্নতিও পেয়েছেন। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর তিনি আমূল পাল্টে যান।

ডা. ইউসুফ হারুন শাস্তিমূলক বদলি থেকে বাঁচতে প্রথমে নিজেকে জামায়াতপন্থী এবং পরবর্তীতে বিএনপিপন্থী চিকিৎসক বলেও পরিচয় দেন। তবে, উভয় দলের চিকিৎসক নেতারা তাকে ‘নিজ দলের কর্মী নয়’ বলে দাবি করেন।

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. জহিরুল ইসলাম, ডা. হারুনের আসলে হঠাৎ করে কী হলো বুঝতে পারছি না। হয়তো তার মানসিক কোনো সমস্যা দেখা দিয়েছে, নয়তো কারও উস্কানিতে তিনি এমনটা করছেন। শুনছি প্রথমে তিনি নিজেকে এনডিএফের পরিচয় দিয়ে ক্ষমতা জাহির করতেন। তখন ড্যাবের নেতাকর্মীরা আমাদেরকে ব্যবস্থা নেওয়ার চাপ দিলে পরে দেখি তিনি আমাদের কেউ নন। তখন বিষয়টি জানাজানি হলে নিজেকে ড্যাবের কর্মী বলে পরিচয় দিতে শুরু করেন। যদিও ড্যাবের নেতারা তার দায়িত্ব নিতে রাজি হননি।

ডা. জহিরুল ইসলাম আরও বলেন, তাকে ইতোমধ্যে নিটোর থেকে বের করে দেওয়া হয়েছে। গতকালই তাকে এক ঘণ্টার নোটিশ দিয়ে রুম থেকে বের করে দেওয়া হয়। এরপরও তিনি বারবার সবাইকে হুমকি-ধমকি দিয়ে বলছেন যে, আগামী ২০/২৫ দিনের মধ্যে তিনি আবার ফিরে আসবেন এবং বাকিদের দেখে নেবেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নিটোরের যুগ্ম পরিচালক ডা. মোজাফফর হোসেন বলেন, আমার সঙ্গে সে কখনও খারাপ ব্যবহার করেনি। কিন্তু পরিচালকসহ অন্য অনেকের সঙ্গে কেন যে এমন দুর্ব্যবহার করছেন জানি না। স্টাফদের সঙ্গে তাঁর এই দুর্ব্যবহারের কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে নিটোরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীমউজ্জামান বলেন, বিষয়টি নিয়ে আমিও বিব্রত। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিজ চোখে দেখেছেন। তারপর উনার দপ্তর থেকে দেওয়া চিঠিটাই সবকিছু খুলে দিয়েছে।

পরিচালক আরও বলেন, বদলির আদেশ পালন না করে সে উলটো হাসপাতালে এসে চিকিৎসাসেবার পরিবেশ নষ্ট করছে। সে যেন প্রশাসনের ভেতরে আরেকটি প্রশাসন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ডা. হারুনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন বলে দাবি করেন ডা. কাজী শামীমউজ্জামান।

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান বলেন, ডা. ইউসুফ হারুনকে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করে গত ২৭ অক্টোবর অর্ডার জারি করা হয়েছে। তবে, ১২ দিনেও তিনি আমার হাসপাতালে যোগদান করেননি। এমনকি কোনো কারণে তার যোগদানে বিলম্ব হবে কি না, বা কবে নাগাদ তিনি আসবেন, নাকি আদৌ আসবেন কি না, সে বিষয়ে আমি কিছুই জানি না।

তিনি বলেন, শুনেছি ডা. ইউসুফ হারুন সাহেব এখানে আসতে চাচ্ছেন না। এখন মন্ত্রণালয়ের অর্ডার হওয়ার পরও যদি কেউ আসতে না চান, তাহলে তো তার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

আরটিভি/এএইচ/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মার্চ ফর ইউনিটি’তে অংশগ্রহণকারীদের জন্য জাতীয় নাগরিক কমিটির ৭ নির্দেশনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’তে অংশ নিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপ্লবী ছাত্র-জনতা। এই সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণকারীদের জন্য ৭ দফা নির্দেশনা দিয়েছে। সকালে জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে এই নির্দেশনাগুলো প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্দেশনাগুলো হলো- ১. ব্যানার প্রদর্শন না করা প্রতিটি থানা ইউনিটকে শহীদ মিনারে পৌঁছে কোনো ব্যানার প্রদর্শন করবে না। ২. স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুসরণ প্রোগ্রামে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। ৩. একত্রে অবস্থান শহীদ মিনারে পৌঁছে প্রতিটি থানার সদস্যদের একসঙ্গে থাকতে হবে। ৪. মাইকের নির্দেশনা মেনে চলা কেন্দ্রীয় শহীদ মিনারে মাইকের মাধ্যমে প্রচারিত নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলতে হবে। ৫. বাগ্বিতণ্ডা পরিহার প্রোগ্রামে উপস্থিত অন্য থানা সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো ধরনের বাগ্বিতণ্ডায় জড়ানো যাবে না। ৬. নারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি থানার নারী সদস্যদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৭. মঞ্চে বা মিডিয়ায় আলাদা বক্তব্য এড়ানো প্রোগ্রামের চলাকালীন মঞ্চের সামনে যাওয়া বা মিডিয়ায় আলাদাভাবে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব নেওয়ার ঘোষণায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই পরিস্থিতিতে গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিকে ঘিরে বিপুল উৎসাহের মধ্যেও জাতীয় নাগরিক কমিটি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
‘মার্চ ফর ইউনিটি’তে অংশগ্রহণকারীদের জন্য জাতীয় নাগরিক কমিটির ৭ নির্দেশনা
থার্টিফার্স্ট   / ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন, থাকবেন ম্যাজিস্ট্রেট
থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় মোতায়েন করা হবে অতিরিক্ত ৩ হাজার পুলিশ ও থাকবে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতে কমপক্ষে দুটি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট। আজকে শুধু থার্টিফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। ওনারা যেকোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে আতশবাজি ফুটিয়ে ইংরেজি নববর্ষকে বরণ করা হয়, বাংলাদেশে পরিবেশের এত সমস্যা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে থার্টিফার্স্ট উদযাপিত হয়। বেশিরভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত, অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়, পুরো শহরজুড়ে আতশবাজি ফোটানো হয় না। আমরাও এ বছর ঢাকা মহানগরের একটি নির্দিষ্ট স্থানে থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এই বছর আমরা সেটি পারিনি। আশা করি আগামী বছর আমরা সেটি আয়োজন করব। পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উৎরিয়ে উঠেছি। আমাদের এখনো কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো থ্রেট নেই। এর আগে, ব্রিফিংয়ে তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফোটানো হয় সেজন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছি। এ বিষয়ে ৫টি মামলা হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান। আরটিভি/এমএ/এস  
ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন, থাকবেন ম্যাজিস্ট্রেট
আতশবাজি করলেই এক মাসের জেল: অতিরিক্ত সচিব
পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, থার্টি ফার্স্ট নাইট ঘিরে আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নামানো হচ্ছে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, দিনে এবং রাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় জানিয়ে তিনি আরও বলেন, আজকে কোনোভাবেই শব্দ হয় এমন কর্মসূচি করতে দেওয়া হবে না।‌ এতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। মানুষও মারা যায়। আতশবাজি ও পটকা বৈধভাবে আমদানি হয় না, অবৈধভাবে আনা হয় বলে মন্তব্য করেন তিনি।  একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ১ সপ্তাহে ১৭২ কেজি আতশবাজি ও পটকা জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।‌ পুলিশ ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেয়ার পরিকল্পনা আছে জানিয়ে তিনি আরও বলেন, সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয়। অথচ বাংলাদেশ যত্রতত্র হয়। সেই কারণেই এবার বন্ধ করা হয়েছে। ঢাকাবাসীকে তিনি অনুরোধ করে বলেন, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন। যত্রতত্র হর্ন বাজানো থেকে বিরত থাকুন। সবাইকে আশ্বস্ত করে বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো হুমকি নেই।
আতশবাজি করলেই এক মাসের জেল: অতিরিক্ত সচিব
বছরের প্রথম দিন যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—পশ্চিম রাজাবাজার, ইন্দিরারোড, শুক্রবাদ। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে। আরটিভি/এস
বছরের প্রথম দিন যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ কর্মসূচির ডাক দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ওই কর্মসূচিকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এতে বলা হয়েছে, গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশপথ দিয়ে আসা যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আবদুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনগুলো ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে। ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানে আসা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি। আরটিভি/এসএপি
‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
আরও পড়ুন
বাংলাদেশে শিশুদের জন্য সুষম পুষ্টির গুরুত্ব
স্বাস্থ্যসেবায় ফিরছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
গামছা দিয়ে মুখ বাঁধা মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার