দয়া নয় ন্যায্য পাওনা চাই : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০১:৩২ পিএম


দয়া নয় ন্যায্য পাওনা চাই : ফখরুল

আমরা কারো কাছে দয়া চাই না। আমাদের পানির ন্যায্য হিস্যা দিতে হবে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারতকে অবশ্যই বাংলাদেশকে আইনসম্মত পাওনা দিতে হবে। আমরা তাদের কাছে কোনো দয়া চাই না। আমাদেরকে পানির ন্যায্য হিস্যা দিতে হবে। 

তিনি বলেন, ভারতের সঙ্গে পানি নিয়ে কোনো চুক্তি না থাকায় তারা বর্ষা মৌসুমে বাঁধ খুলে দেয়। এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। আবাদী জমি প্লাবিত হয়ে কৃষকরা বিপাকে পড়ে হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ভারতের সঙ্গে তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘে যাওয়া উচিৎ। এর মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। যেহেতু ভারত আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না।

 

ফখরুল বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে অনেক সমঝোতা ও চুক্তিতে সই করেছেন। কিন্তু যেটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি সেটি করতে পারলেন না। যার ওপর হাজার-কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভর করে। সেই তিস্তায় পানি আনতে পারেননি তিনি।

ফখরুল বলেন, ভারতকে ট্রানজিন দিয়েছে সরকার।  তারা আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য করছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই পাইনি। আর প্রধানমন্ত্রী দিল্লী থেকে ফিরে বলেছেন পানি মাঙ্গা মাগার ইলেকট্রিসিটি মিলা। কুছতো মিলা।

সরকারের নতজানু নীতির কারণে কোনা কিছু আদায় করা যাচ্ছে না। আওয়ামী লীগ জনগণের ভোটে নয় ভারতের জোরে ক্ষমতায় টিকে আছে। সেই জন্যে তাদের কাছে জনগণের দাবি দাওয়াগুলো আদায়ও করতে পারছে না।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission