মুক্তিযোদ্ধা হত্যায় ৪ আসামি কারাগারে, ২ জন রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝালকাঠি

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ , ০৫:০১ পিএম


মুক্তিযোদ্ধা হত্যায় ৪ আসামি কারাগারে, ২ জন রিমান্ডে

মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত। 

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১২টায় আসামিরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তারা হলেন, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী। 

বিজ্ঞাপন

আদালত একইসঙ্গে এ মামলায় সন্দেহজনকভাবে আগে গ্রেপ্তার হওয়া ২ জনের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। 

গেলো ১৪ নভেম্বর বিকেলে ওই মুক্তিযোদ্ধাকে রাজাপুর সাতুরিয়া ইউনিয়নের আমতলা ঈদগাহ মাঠের পশে পিটিয়ে আহত করলে পরদিন সকালে তার মৃত্যু হয়। আব্দুস ছালাম খান ভান্ডারিয়া শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে সম্প্রতি অবসর নেন। ভান্ডারিয়ায় বাবার নামে মরহুম আব্দুর রহমান খান কিন্ডারগার্টেন নামে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলে শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত কাজে ১৪ নভেম্বর রাজাপুর সাতুরিয়ায় তার আত্মীয় মরিয়ম আক্তার মুক্তা নামে এক স্কুল শিক্ষিকার বাড়িতে যান। 

বিকালে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু ও তার সহযোগী শাহ আলম হাওলাদারের নেতৃত্বে আসামিরা মুক্তিযোদ্ধা আবদুস সালামকে ডেকে নিয়ে আমতলা ঈদগাহ মাঠের কাছে তার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা তাকে সড়ক দুর্ঘটনায় আহত বলে গুরুতর অবস্থায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং ভুয়া নাম ঠিকানা লিখে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ খান ৮ জনকে আসামি করে মামলা করেন। 

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission