মানিকগঞ্জে শ্রমিক পরিবহন বাসে ধর্ষণ চেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ , ০৬:২১ পিএম


মানিকগঞ্জে শ্রমিক পরিবহন বাসে ধর্ষণ চেষ্টা

মানিকগঞ্জের সাটুরিয়ায় পোষাক কারখানার শ্রমিক পরিবহনের বাসে এক নারী পোষাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে সাটুরিয়া-মানিকগঞ্জ সড়কের ধূল্ল্যা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাস চালক জামাল মিয়াকে আটক করেছে। সে সাটুরিয়া উপজেলার বালিয়াটি চরপাড়া গ্রামের মো. রইজ উদ্দিনের পুত্র।

ধর্ষণ চেষ্টার অভিযোগকারী নারী পোষাক শ্রমিক জানায়, সে ঢাকা জেলার ধামরাই উপজেলার বাথুলী এলাকার কিউটেক্স নামক পোষাক কারখানায় কাজ করে। তার বাড়ি সাটুরিয়া সদর ইউনিয়নে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে অফিস শেষ করে বাড়ি ফেরার পথে বাসটি ধূল্ল্যা এলাকায় আসলে সে ছাড়া অন্যান্য শ্রমিকরা নেমে যায়। কিছুদুর গিয়ে চালক বাসের সকল বাতি নিভিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নারী চালকের পায়ে ধরে মাপ চেয়ে কাউকে ঘটনা জানাবে না শর্তে তার হাত থেকে মুক্তি পায়।এরপর সে সাটুরিয়া বাজার ব্রিজ এলাকায় বাস থেকে নেমে তার বাবার কাছে ঘটনাটি জানায়।

মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই সাটুরিয়া থানার পুলিশ স্থানীয় বাজার থেকে অভিযুক্ত চালক জামালকে আটক করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পোষাক কারখানার ওই নারী শ্রমিক বাদী হয়ে বুধবার সকালে সাটুরিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ৯/৪খ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪।

আরও পড়ুন :

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission