মারা গেলেন দগ্ধ কলেজছাত্রী সোনিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ , ০৪:৫২ পিএম


মারা গেলেন দগ্ধ কলেজছাত্রী সোনিয়া

দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী সোনিয়া আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। জানালেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া।

সোনিয়া আক্তার মুন্সীগঞ্জের গজারিয়ার মো. শহীদউল্লাহ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় ডা. আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

হেদায়েতুল ইসলাম  বলেন, গেলো সোমবার সকালে নিজ বাড়ির কলপাড়ে গেলে কয়েকজন দুর্বৃত্ত সোনিয়ার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দু’ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যায়।

এঘটনায় সোনিয়ার মা বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত ৫-৫ জনকে আসামি করে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১) ধারায় মামলা করেন।

ওসি বলেন, সেনিয়া খুব সুন্দরি ছিল। ধারণা করা হচ্ছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কোনো যুবক হয়তো এ কাজ করেছে। তবে আমরা এখনো কনফার্ম না। তদন্ত চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানায়, সোনিয়ার সাথে তার খালাতো ভাই হারুন অর রশিদের বিয়ে হওয়ার কথা ছিল। সোনিয়ার পরীক্ষার পর বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিল।

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission