স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ০৫:১৩ পিএম


স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবছর সফলভাবে তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন। 

বিজ্ঞাপন

এই প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ের সাফল্য শুধু পণ্য বিক্রয় দিয়ে মাপা যায় না। গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয়ই এবারের সেলস কনফারেন্সে বিশেষভাবে উঠে এসেছে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এই সাফল্যকে বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত অগ্রগতিকে সামনে রেখে এবছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

প্রতিবারের মতো এবারও সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন নতুন পণ্য। খুব শিগগরিই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এই সম্মেলনে।

উল্লেখ্য, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বাজার অনুসন্ধানের বিষয়টি নিয়েও সম্মেলনে আলোচনা করা হয়। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম—এই ব্র্যান্ডগুলো দেশের বাজারে ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা সম্মেলনে অংশ নেন। এই আয়োজন বিক্রয় টিমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একীভূত লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখে।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়। ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল, যা বিক্রয় টিমকে ভবিষ্যৎ পারফরম্যান্সের জন্য আরও অনুপ্রাণিত করে। সবশেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এবারের সম্মেলনের সমাপ্তি ঘটে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission