স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘মোবাইল হেলথকেয়ার’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৮ এএম


স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘মোবাইল হেলথকেয়ার’
গুলশানের ‘স্যামসন সেন্টারে’ আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ ঘিরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের ‘স্যামসন সেন্টারে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

কর্মসূচি অনুযায়ী, আজ ঢাকার কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রালে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শিরোনামে ‘মোবাইল হেলথকেয়ার’ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। 

বিজ্ঞাপন

এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে বলা হয়, স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এই স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’—যা বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।

বিজ্ঞাপন

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। 

তিনি আরও বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission