অনুপস্থিতির জন্য নোবিপ্রবিতে ভর্তি বাতিলের সিদ্ধান্ত

নোবিপ্রবি প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:১৭ পিএম


অনুপস্থিতির জন্য নোবিপ্রবিতে ভর্তি বাতিলের সিদ্ধান্ত

অনুপস্থিতির জন্য নোবিপ্রবিতে ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ক্লাস শুরু হওয়ার পর একটানা ১৫ দিন শ্রেণীকক্ষে উপস্থিত হতে ব্যর্থ হলে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ নির্দেশনা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সকল বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বিজ্ঞাপন

ক্লাস শুরুর ১৫ কার্যদিবসের অর্থাৎ ৯ মার্চ পর্যন্ত যারা ক্লাসে উপস্থিত হতে ব্যর্থ হবে, শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী তাদের ভর্তি বাতিল হবে। এসব ব্যর্থ শিক্ষার্থীদের তালিকা আগামী ১৪ ই মার্চের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী (রেজিস্টার) বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission