এসএসসির ওএমআর জমা নিয়ে জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০১:৫৮ পিএম


এসএসসির ওএমআর জমা নিয়ে জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

বৃষ্টিতে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রের ওএমআর অংশের সুরক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। বৃষ্টির কারণে ওএমআর ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পলিথিনে প্যাকেটজাত করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এমন উত্তরপত্রের ওএমআর অংশ বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে৷ ওএমআর পরিবহনের সময় বৃষ্টির পানি লেগে শিট ভিজে যেতে পারে, যা পরীক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে উত্তরপত্রের ওএমআর অংশ পলিথিনে মোড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ওই চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission