অবশেষে একাদশ শ্রেণির ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত

আরটিভি নিউজ

রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৩৮ পিএম


অবশেষে একাদশ শ্রেণির ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত
ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইকিউ-২ কোটা (এডুকেশন কোটা) সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোটা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং ১৩৭৮০/২০২৫ এর ০৪/০৯/২০২৫ তারিখের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ১০ আগস্ট ইকিউ-২ কোটা সংক্রান্ত ভর্তি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা আপাতত কার্যকর হবে না।

ইকিউ-২ (এডুকেশন কোটা-২) নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য। 

বিজ্ঞাপন

এই ২৮টি দপ্তরের মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইস, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোসহ আরও বেশ কয়েকটি সংস্থা।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission