ঘরে বসে স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৪:২৪ পিএম


ঘরে বসে স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে
ছবি: কোলাজ

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ২০ নভেম্বর। আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এবার প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আবেদনের নতুন নিয়ম

এবার স্কুলে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদনপ্রক্রিয়ায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে শিক্ষার্থী বা অভিভাবককে gsa.teletalk.com.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর আবেদন ফরম পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদনপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন, তাদের প্রযোজ্য কোটার বক্সে টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখে নিতে পারেন। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID-সহ Applicant's copy পাবেন।

আরও পড়ুন

ফি পরিশোধের নিয়ম

Applicant's কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

প্রথম SMS: GSAUser ID (Web Application হতে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি SMS: এবার শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে।

ভর্তির আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission