স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, দেখবেন যেভাবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৯:১১ পিএম


স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, দেখবেন যেভাবে
স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, দেখবেন যেভাবে | ছবি: সংগৃহীত

সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য আগামী ১১ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশে সব সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তের আলোকে সারা দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ের (কেন্দ্রীয় ডিজিটাল লটারির অন্তর্ভুক্ত) ডিজিটাল লটারি অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মো. ইউনুছ ফারুকী সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন

ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।

বিজ্ঞাপন

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা নেবেন।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission