ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ১১:১৯ পিএম


ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?
ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে? ছবি: সংগৃহীত

চলতি মাসের মাঝের দিকে বাগদান সম্পন্ন করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। 

বিজ্ঞাপন

নতুন সূচি অনুসারে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফরহাদ ও মহিউদ্দীন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকের এক পোস্টে লেখেন, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দেয়া ও শুভ কামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।

বিজ্ঞাপন

এদিকে ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী এলাকায়।

আরও পড়ুন

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission