ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৯:৫৭ এএম


ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় (Final Subject) অনলাইনে দেখতে পাচ্ছে এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে।

আরও বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে (প্রায় এক থেকে দুই দিনের মধ্যে) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে।

সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিজ্ঞপ্তিতে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission