কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি স্কলারশিপ

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১০:৪৭ এএম


কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় দিচ্ছে ফুল-ফ্রি স্কলারশিপ
ছবি: সংগৃহীত

কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আলবার্টা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রদান করছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করা শিক্ষার্থীরা এই সুযোগে অংশ নিতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬।

বিজ্ঞাপন

আলবার্টা বিশ্ববিদ্যালয় ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং কানাডার অন্যতম শীর্ষ পাবলিক গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল ও স্বাস্থ্যবিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের শিক্ষা দেয়। বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ক্যাম্পাস দুটি শহরে অবস্থান করছে।

সুযোগ-সুবিধা

বিজ্ঞাপন

আলবার্টা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে। শিক্ষার্থীরা কেবল শিক্ষা গ্রহণের সুযোগই পায় না, বরং আর্থিক দিক থেকেও সহায়তা পেয়ে থাকেন।

  • প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ প্রদান করা হয়, যা ৯,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে।
  • স্কলারশিপটি চার বছরের জন্য বৈধ এবং শিক্ষার্থীদের পুরো মেয়াদজুড়ে আর্থিক সহায়তা দেয়।
  • বিশ্ববিদ্যালয় আরও প্রদান করে গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ, ডক্টরাল রিসার্চ স্কলারশিপ, মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ।
আরও পড়ুন

অধ্যয়ন বিষয়

আলবার্টা বিশ্ববিদ্যালয় ২০০টির বেশি স্নাতক ডিগ্রি এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে। শিক্ষার্থীরা নার্সিং, ফার্মেসি, মেডিসিন, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, কৃষি ও পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

আবেদনযোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
  • পূর্ববর্তী শিক্ষাগত ফলাফল ভালো হতে হবে।
  • স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক ডিগ্রি থাকতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
  • পিএইচডিতে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য এটি একদম স্বপ্নের সুযোগ। আর দেরি না করে ১ নভেম্বর ২০২৬ এর মধ্যে আবেদন করুন এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি আলবার্টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ করুন।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission